,

‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই’

news-image

নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অসত্য বক্তব্য প্রচারের অভিযোগ ওঠেছে। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই।’

তিনি বলেন, ‘এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে মতামতের সংগে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নেই। যারা এই ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে ব্যবহার করছেন তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করব এই জঘন্য কাজ থেকে তারা বিরত থাকবেন।’ উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর