,

গুজব এবং গণপিটুনি প্রতিরোধে মাইকিং

news-image

নিজস্ব প্রতিবেদক : গুজব এবং গণপিটুনি প্রতিরোধে মাইকিং করছে পুলিশ ও বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার সকাল থেকে জনগণকে সচেতন করার জন্য এ ধরনের প্রচার শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘এসব ঘটনা রোধে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি জনগণকেও সচেতন করার নানা উদ্যোগ নেয়া হয়েছে।’

সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকার দারুসসালাম থানা পুলিশ বুদ্ধিজীবী কবরস্থান ও আশপাশ এলাকায় টেম্পোতে ঘুরে মাইকিং করছে। মাইকে বলা হচ্ছে, ‘ছেলেধরা গুজবে কোনো ধরনের কান দেবেন না। কাউকে এরকম সন্দেহ হলে পুলিশে সোপর্দ করুন। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না।’

দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম বলেন, এ ধরনের প্রচার অব্যাহত থাকবে।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, পুলিশের সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলোও প্রচারে নেমেছে। রাজধানীর ৫০ থানায় মাইকিং কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। রাইজিংবিডি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর