,

মগবাজারে দোকানে বিস্ফোরণে দগ্ধ দুই সাংবাদিক

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজারে ঘরোয়া হোটেলের পাশে একটি নব নির্মিত দোকানে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধ দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যায়। দগ্ধরা হলেন- এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ-এর স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, তারা দুইজনই বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

দগ্ধ ফজলুল হক শাওন জানান, সন্ধ্যায় তারা দু’জন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় দোকানের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে উদ্ধার করে ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসেন।

ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিক্যাল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনেরই মুখমণ্ডলসহ দুই হাত দ্গ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ ও সুজনের ১৩ শতাংশ পুড়ে গেছে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর