,

অনেক দিন পর তৌকীরের নির্দেশনায় মম

news-image

বিনোদন প্রতিবেদক : লাক্সতারকা জাকিয়া বারী মম তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ দিয়েই অভিনয়জীবন শুরু করেন । জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।

যে কারণে মম তার অভিনয় জীবনের আজকের সফলতার কথা টানতে গেলে অন্যান্য অনেকের সম্পৃক্ততার কথা বলার পাশাপাশি তৌকীর আহমেদের প্রতি সব সময়ই শ্রদ্ধা আর ভালোবাসা প্রদর্শন করেন। এরপর তৌকীর আহমেদের আর কোনো চলচ্চিত্র কিংবা নাটকে অভিনয় করতে দেখা যায়নি তাকে। দীর্ঘদিন পর আবার তৌকীর আহমেদের পরিচালনায় অভিনয় করলেন মম। আগামি ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘স্বর্ণলতা’।

নাটকটি রচনা করেছেন বিপাশা হায়াত এবং প্রযোজনা করেছেন আলফা আই প্রোডাকশনের কর্ণধার শাহরিয়ার শাকিল। এরইমধ্যে রাজধানীর অদূরে রাজেন্দ্রপুরে ‘স্বর্ণলতা’র শুটিং শেষ হয়েছে। এতে মম অভিনয় করেছেন তৌকীর আহমেদের বিপরীতে।

জাকিয়া বারী মম বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমার জাতীয়ভাবে স্বীকৃতি তৌকীর ভাইয়ের সিনেমাতেই কাজ করে। তাই তার প্রতি সব সময়ই আমার অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা। তৌকীর ভাই একাধারে একজন গুণী অভিনেতা, নাট্যনির্দেশক এবং একজন মেধাবী চলচ্চিত্র পরিচালক। যদিওবা দারুচিনি দ্বীপ’র পর তার নির্দেশনায় সিনেমাতে কাজ করার আর সুযোগ হয়ে উঠেনি। কিন্তু যে একটি সিনেমাতে অভিনয় করেছি, সেটাই আমার কাছে মাইলফলক। তার নির্দেশনায় স্বর্ণলতাতে কাজ করতে গিয়ে সেই একযুগ আগের কত স্মৃতি মনে পড়ে যায়।

অবশ্য আমরাও শুটিং-এর ফাঁকে ফাঁকে সেসব কথা মনে করেছি। বিপাশা আপাও আমার ভীষণ শ্রদ্ধার এবং প্রিয় একজন অভিনেত্রী। তাকে এখন অভিনয়ে ভীষণ মিস করি। তার লেখা সব সময়ই অসাধারণ। আমি সব সময়ই তার রচিত গল্পে কাজ করার ইচ্ছে রাখি। সত্যি বলতে কী নিজের অভিনয় নিয়ে খেলার সুযোগ থাকে এমন গুণী নাট্যকারের লেখা গল্পে। স্বর্ণলতা দর্শকের ভীষণ ভালো লাগবে আশা করছি। নাটকটি আগামি কোরবানির ঈদে আরটিভিতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর