,

স্বর্ণের দাম আবারো বাড়লো

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারো বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে বাড়লো ১১৬৬ টাকা। ২৩, ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে সমপরিমাণ দাম। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ মূল্যবান ধাতু।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মূল্য তালিকায় ২৩ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৫ হাজার ২৬ টাকা। বর্তমানে ২৩ ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে ৬৩ হাজার ৮৬০ টাকা। ভরিতে বেড়েছে ১১৬৬ টাকা।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৩৬২ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৩০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৪৯ হাজার ৮৬৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ১৪ টাকা। বর্তমান দাম রয়েছে ৪৪ হাজার ৮৪৮ টাকা।

তবে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রূপার দাম। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২৬ হাজার ৮২৭ টাকায়। আর রূপা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা ভরি।

এর আগে সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয় ৩ জুলাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর