,

হঠাৎ দলে ডাক পেলেন শফিউল

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার শফিউল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল বুধবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন শফিউল।

প্রায় দুই বছর পর ২০১৯ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে নির্বাচকদের বাধ্য করেছিলেন জাতীয় দলে তাকে ভেড়াতে।

যদিও নিউজিল্যান্ড সফরে শুধু দলের সঙ্গে তাকে রাখাই হয়েছিল। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি তার। এবার লঙ্কানদের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে আবারও খেলার সুযোগ এসেছে তার সামনে।

সর্বশেষ ২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন শফিউল। বাংলাদেশের হয়ে ৫৬টি ওয়ানডে খেলেছেন শফিউল। ৫.৮৭ ইকোনমিতে তার নামের পাশে ৬৩ উইকেট রয়েছে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর