,

ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রচারণায় নেমেছে রংপুরের পুলিশ

news-image

রংপুর ব্যুরো : ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রচারণায় নেমেছে রংপুরের পীরগাছা, কাউনিয়া, গঙ্গাচড়া ও হারাগাছ থানা পুলিশ। বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা, হাট-বাজার, রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও রাস্তার মোড়সহ জনবহুল স্থানে গিয়ে গুজব ঠেকাতে প্রচারণা চালাচ্ছে তারা। এছাড়াও মাইকিং করে জনসাধারণকে গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য আহব্বান জানান।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেলে পর্যন্ত পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা, হারাগাছ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে এই বিষয়ে প্রচারণা শুরু হয়েছে।

পীরগাছার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে আগের তুলনায় উপস্থিতি কমে গেছে। গুজবের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছে না। তবে এটা যে গুজব তা শিক্ষার্থী ও অভিভাবকদের আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি।’

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য মাইকিং ও উঠান বৈঠকসহ আমরা উপজেলার জনবহুল স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাচ্ছি। তারপরও এ ধরনের গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মিথ্যে, বিভ্রান্তিকর গুজবে কান দিয়ে গণপিটুনির নামে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন এবং দ্রুত থানা পুলিশ বা ৯৯৯ নাম্বারে জানান মাইকিং করে সাধারণ মানুষকে সেই অনুরোধ করা হয়েছে। ওসি বলেন, এলাকায় গুজব রটিয়ে ইতিমধ্যে মানসিক লোকজনকে নাজেহাল মারধর করা হয়েছে যা এক ধরণের ফৌজধারী অপরাধের শামিল। তিনি সবাইকে এই ব্যাপারে পুলশিকে সহায়তা করার জন্য আহ্বান করেছেন।

এদিকে আজ বুধবার রংপুর মহানগরীর মেডিকেল মোড়ে ছেলেধরা গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ এক মতবিনিময় সভা করবে।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান