,

ঝুলছে মায়ের মৃ’তদেহ, পাশেই কাঁদছে দুধের শিশু

news-image

সিলেট নগরের আখালিয়া করেরপাড়ায় ওলি সরকার (২৮) নামে দুই সন্তানের জননীর ম’রদেহ শয়নকক্ষের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মায়ের ম’রদেহের পাশে বসে কাঁদছে দুই অবুঝ সন্তান। জানালার সঙ্গে গলায় ফাঁ’স লাগানো থাকলেও নি’হতের দুই হাঁটু খাটের সঙ্গে লাগানো ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আ’টক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নগরের করেরপাড়ার বি-ব্লকের ২০ নম্বর বাসা থেকে তার ম’রদেহ উ’দ্ধার করে পুলিশ। সুনামগঞ্জের দিরাই উপজেলার আছিমপুর গ্রামের মনোরঞ্জন সরকারের মেয়ে ও রাতুল সরকারের স্ত্রী ওলি। তিনি দুই কন্যাসন্তানের জননী। তার বড় মেয়ের বয়স সাত বছর ও ছোট মেয়ের ছয় মাস। মরদেহ উদ্ধারের সময় ছোট শিশুটি মায়ের দুধ খাওয়ার জন্য কান্না করছিল। তখন তার বড় বোন ছোট বোনের কান্না থামানোর চেষ্টা করছিল। একপর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে দুধের শিশুটি।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গৃহবধূর ম’রদেহ উ’দ্ধার করে ম’য়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নি’হতের স্বামী রাতুল সরকারকে আ’টক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর