,

রাজনীতি ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ নেত্রী তুহিনের

news-image

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন সাবেক এমপি ও আওয়ামী লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিন। নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো:

আমি রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি ,এখন থেকে বাসায় থাকবো । আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই পেটে বাচ্চা নিয়েও আন্দোলন সংগ্রাম করেছি । আমাকে প্রধানমন্ত্রী এমপি বানিয়েছিলেন এর জন্য ধন্যবাদ । আমি কেবল আমার সন্তানদের নিয়ে থাকতে চাই তাই আমার পদত্যাগের সিদ্ধান্ত ।

আমি বর্তমান রাজনীতিতে বেমানান ,আমি এত তাবেদারী করতে পারবো না । আমি রাজনীতির জন্য আনেক হিসেব করে পথ চলেছি ,কোন অন্যায় কে প্রশ্রয় দেই নাই । জীবনে প্রতিটি মুহুর্তে সতর্ক পথ চলেছি কখনও ভুল পথে পাঁ ফেলি নাই তারপরও সবাই বলে আমি যোগ্য না কারণ আমার কাছে প্রার্থী হওয়ার মত অর্থ নেই । নারী হওয়া আজন্ম পাপ তার মাসুল গুনতে হয় প্রতিনিয়ত ,নারী এমপি হলে তাদের কেবল নারী ইস্যু তে কাজ করার অধিকার আছে মানুষ হিসেবে সকলের কাজ করার অধিকার নেই ।

একজন নারী সর্বত্র এত পরীক্ষা দেয় তাও তাঁরাই খারাপ অযোগ্য । নারী ক্ষমতায়ন তখনই হবে যখন ঘরে বাহিরে সিদ্ধান্তে নারীর ও ভূমিকা থাকবে ।আমি একজন ভিতু মানুষ হয়ে থাকতে চাই না সত্য কথা বলতে অন্যায়ের প্রতিবাদ করতে চাই । আমি যদি খারাপ হই তবে আমি মেনে নিবো তবে মিথ্যে অপবাদ মেনে নিবো না ,আমাকে হটাতে অনেক মিথ্যে অপবাদ দেয়া হয়েছে যা জেনে আমি ক্ষিপ্ত । চামচামি করা আমার নিয়মে নেই ,মেয়ে মানুষ তুমি এভাবে চলতে পারবে না ওভাবে চলতে পারবে না এসব আমি মেনে নিতে পারি না আমি স্বাধীন । আমি পাপকে ঘৃণা করি তা যদি পরিবারের কেউ ও হয় তাকেও ত্যাগ করি যা আমার কাছের মানুষরা জানে ।

আমি পরাজয় মেনে নিতে রাজি যদি সেটা নিয়মের মধ্যে হয় তবে অনিয়মের কাছে পরাজয় মানতে পারি না । আমার কাছে কারো কিছু চাওয়ার থাকলে দূরে থাকেন কারণ আমি কারো জন্য কিছু করার ক্ষমতা রাখি না ,আমি কেবলই শূন্য । আমি সংগ্রাম যুদ্ধ করার শক্তি রাখলেও সকলের নত মাথা আমাকে বিরত হওয়ার বার্তা দেয় । পরাজিত সৈনিকের মত খুঁড়িয়ে হাঁটার চাইতে না হাঁটাই ভালো ।ব িদায় প্রাণের সংগঠন ক্ষমতায় নাই বা পেলে দূরদিনের কর্মী হবো যদি দেহে থাকে প্রাণ ।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি