সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে এলো অ্যাপাচি আরটিআর ১৬০ রেস এডিশন

news-image

তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে দেশের বাজারে টিভিএস নিয়ে এলো অ্যাপাচি আরটিআর ১৬০ রেস এডিশন। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন মডেলের এই মোটর সাইকেলটির উদ্বোধন ঘোষণা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজের রেসিং উত্তরাধিকারের এটি একটি নতুন সংস্করণ। এতে রয়েছে স্পোর্টিং নতুন গ্রাফিক্স এবং থ্রি ডি ঘোড়ার লোগো। এটি অনেক নতুন ফিচারের সমন্বয়ে মোড়ানো যেমন সামনে ফর্ক, অধিক গ্রিপের পেছনের টায়ার, নতুন স্মার্ট লুকের স্পিডোমিটার, রেক্সাইন সিট। সব মিলিয়ে এটি রাস্তায় নিশ্চিতভাবে প্রধান বাইক হিসেবে জায়গা করে নিবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর দিলীপ বলেন, টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজের বিশ্বব্যাপী ৩.৫ মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে এবং এটি বাংলাদেশের তরুণদের হৃদয়ে বিশেষ স্থান তৈরি করেছে। মোটরসাইকেল এর নতুন গ্রাফিক্স, আকর্ষণীয় ডিজাইন এবং আমাদের ৩৭ বছরের রেসিং ঐতিহ্য রেসিং উৎসাহীদেরকে আরও বেশি আকর্ষণ করবে বলে আমি নিশ্চিত। বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার এবং আমরা বিশ্বাস করি যে নতুন এই বাইকটি বাংলাদেশের মার্কেটে আমাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে।

টিভিএস অটো বাংলদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হুসেইন বলেন, ‘আমরা ১২ বছরের বেশি সময় ধরে টিভিএস মোটর কোম্পানির সাথে যুক্ত আছি এবং টিভিএস অ্যাপাচি সিরিজ বাংলাদেশে খুবই জনপ্রিয় বাইক। টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ রেস এডিশন চালু হলে দেশে টিভিএস বাইকের পোর্টফোলিও আরও অনেক শক্তিশালী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মোটরসাইকেলটি সারা দেশে আমাদের ২০৩ টি বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড মৃগেন ব্যানার্জী, হেড অব ফিন্যান্স সহদেব কুমার দাস এফসিএ, এজিএম মার্কেটিং মো. আশরাফুল হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

ঈদ উপলক্ষ্যে অ্যাপাচি আরটিআর ১৬০ রেস এডিশনের বিশেষ মূল্য ১ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা। টিভিএস অটো বাংলাদেশের সব শো-রুম ও ডিলার পয়েন্টে এটি পাওয়া যাবে।

উল্লেখ্য, টিভিএস মোটর কোম্পানি বিশ্বের নেতৃস্থানীয় টু এবং থ্রি হুইলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। অ্যাপাচি আরটিআর ১৬০ রেস এডিশনের মোটরসাইকেলটিতে রয়েছে ১৫৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার কুলড পাওয়ারফুল ইঞ্জিন। যা ৮০০০ আরপিএমে ১১.১২ কিলোওয়াট শক্তি উৎপাদন করতে সক্ষম। এই রেস এডিশনে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে যার এলইডি কালারটি নীল থেকে সাদা করা হয়েছে। এর স্বতন্ত্র সোনালী রঙ্গের সামনের ফর্কটি হুইলবেজের সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণ। এই মোটরসাইকেলটিতে টিভিএসের নিজস্ব ডিজাইনের বিশেষ টায়ার ‘রিমোরা’ ব্যবহার করা হয়েছে। এই টায়ারে উন্নত মানের রাবারের সাথে বেশি পরিমাণ সিলিকা মেশানো হয়েছে যা বাইক রেসের সময় গ্রিপিং ও ব্রেকিং এর সক্ষমতা বাড়িয়ে দেবে কয়েকগুণ।