,

গুজব ঠেকাতে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ রাখার আহ্বান নির্মলেন্দু গুণের

news-image

গুজব ঠেকাতে পদ্মা সেতুর নির্মাণকাজ বন্ধ রাখার আহ্বান জানিয়ে একুশে পদক প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ। গতকাল সোমবার (২২ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

পাঠকদের জন্য কবি নির্মলেন্দু গুণের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, ‘এই পদ্মাসেতু তো দেখি দেশটাকে একটা পাগলাগারদ বানিয়ে ছাড়বে। পদ্মাসেতু নির্মাণে অনভিপ্রেত বিলম্বের কারণে স্বার্থান্বেষী মহল প্রচারিত “মাথা চাই” গুজবটি ডালপালা মেলার সুযোগ পেয়ে এখন বাংলাদেশের মানুষের রাতের নিদ্রা হারাম করে দিতে বসেছে। রাতের নিদ্রাই বলি কেন শুধু, দিনে-দুপুরে শত শত মানুষের চোখের সামনে সন্দেহের বশে পিটিয়ে হত্যা করা হচ্ছে সন্তানকে স্কুলে ভর্তি করতে যাওয়া মাকে। এ আমরা কোথায় চলেছি?’

‘পদ্মসেতু কর্তৃপক্ষ এই সাময়িক বিরতির সময় দেশের বিভিন্ন জায়গায় রেলপথে ভ্রমণ করে দেশের মানুষকে বুঝিয়ে বলুক যে, এইটা হলো একটা পরিকল্পিতভাবে ছড়ানো গুজব।’

‘পৃথিবীর বিভিন্ন দেশে যে ভাবে বড় বড় সেতু তৈরি করা হয়– হয়েছে, একই প্রযুক্তি ব্যবহার করে এই পদ্মসেতুও তৈরি করা হচ্ছে। নরবলির অন্ধকার যুগ থেকে পৃথিবী অনেক দূরে সরে এসেছে। মুহূর্তের জন্যও আপনারা ঐরকমের প্রচারণায় বিশ্বাস করবেন না। বিভ্রান্ত হবেন না। আপনারা শান্ত হোন। শান্ত হোন। শান্ত হোন।’

‘আমরা চাই না, আশীর্বাদের পরিবর্তে পদ্মাসেতুর ওপর মানুষের অভিশাপ বর্ষিত হোক। আমরা চাই না পদ্মাসেতুর নামে আর কোনো মার বুক খালি হোক, আর কোন সন্তান তার মা বাবাকে হারাক। দীর্ঘ অপপ্রচারের ফলে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সেই অবিশ্বাস দূর করাটা পদ্মসেতুর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর