,

বাবার দোয়ায় অঝোরে কাঁদলেন এরিক এরশাদ

news-image

সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আয়োজিত দোয়ায় সুরা পাঠ করলেন তার ছেলে শাহতা জারাব এরিক এরশাদ। মঙ্গলবার রাজধানীর গুলশানে প্রেসিডেন্ট পার্কে বাদ আসর পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এরিক এরশাদের সুরা পাঠের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। দোয়ার আগে জাতীয় পার্টির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেন, ওনার (এরশাদ) চারটি জানাজায় যে লোক সমাগম হয়েছে, তা অভূতপূর্ব। যেখানে যে জানাজা হয়েছে, সেখানকার লোক সেটাকে রেকর্ড বলেছেন। এটা ওনার ভালোবাসার বহির্প্রকাশ।

তিনি বলেন, শুধু দেশে নয়, বিদেশেও সম্মান পেয়েছেন। গরিব নয় বিত্তশালীরাও ওনার জন্য চোখের জল ফেলেছেন।দোয়া মাহফিলে জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও প্রতিবেশীরা অংশ নেন। মোনাজাতে প্রায় পুরোটা সময় ধরে অঝোরে কাঁদেন এরিক এরশাদ।

সিনিয়র নেতাদের মধ্যে অংশ নেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, আব্দুস সাত্তার, শেখ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সালমা ইসলাম, মেজর (অব.) খালেদ আখতার, ফখর উজ জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখত, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর