,

ইমরান খান ও মোহাম্মদ আলীর পর বীরোচিত সংবর্ধনা পাচ্ছেন সাকিব

news-image

এবারের বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফরমার ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দল সেমিফাইনালে উঠতে না পারলেও ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন তিনি। অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে এ সংবর্ধনা দেয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। তিনি বলেন, ‘সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে ভালো পারফরম করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিজেকেএস ক্রিকেট কমিটি। এ জন্য আগামী ৩০ জুলাই চূড়ান্ত করা হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে সাকিবের ওপর। আগামী ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ সংবর্ধনায় সাকিবকে ‘নগর স্মারক চাবি’ তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর আগে শুধু দুই ব্যক্তি এ চাবি পেয়েছিলেন। তারা হলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ও সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী।’

সংবর্ধনা কমিটির আহ্বায়ক এ সিনিয়র সাংবাদিক জানান, এমএ আজিজ স্টেডিয়ামে সাকিবকে বীরোচিত সংবর্ধনা দেয়া হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। পুরো বিষয়টি তদারকি করছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ইতিহাসের সাক্ষী হতে চট্টগ্রামবাসীর জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে। স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর