,

নিজের সন্তানকে নিয়েও মা’র খেতে হলো মাকে

news-image

চট্টগ্রামে নিজের শিশুকে নিয়ে বাইরে বের হয়ে গণপি’টুনির শিকার হয়েছেন এক মা। ছেলেধরা সন্দেহ করে একদল লোক তাকে বেধরক পে’টায়। পরে কয়েকজন যুবকের সহায়তায় একটি দোকানে ঢুকে প্রাণে বাঁচেন তিনি।মঙ্গলবার (২৩ জুলাই) চট্টগ্রামের বন্দর থানাধীন ইপিজেড ২নং পকেট গেট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা সৃষ্টি হয়।

দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম জানান, ছেলেধরা সন্দেহে এক পথচারী ওই নারীকে মা’রধর করা শুরু করেন। এরপর আশপাশের আরও মানুষ তার ওপরে হামলে পড়ে। একপর্যায়ে কয়েকজন যুবকের সহায়তায় জে এফ মেডিকেল হল নামে পাশের ফার্মেসি দোকানে ঢুকে পড়েন র’ক্তাক্ত ওই নারী। এ সময় তার নিজের ছেলেকেই আঁকড়ে ধরে ছিলেন তিনি।

ইব্রাহিম আরও বলেন, মা’রধরের একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার্থে আমার দোকানে ঢুকে পড়েন। জনতা সেখানেও ঢুকে মা’রধরের চেষ্টা চালায়। একপর্যায়ে আমরা দোকানের শাটার বন্ধ করে দিতে বাধ্য হই। মা’ধররের শিকার ওই নারীর নাম সালমা জাহান। তিনি একটি গার্মেন্টসের সুইং অপারেটর। একই এলাকার বাসিন্দা ওই নারী নিজের শিশুকে নিয়ে কোনো কাজে বের হয়েছিলেন।

গত কিছুদিন ধরেই দেশে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়েছে। এতে ৫ জনের করুণ প্রা’ণহানিও হয়েছে। আ’হত হয়েছেন ২৬ জন। এসব রোধ করতে সরকার কঠোরভাবে সতর্কবার্তা দিয়েছে। কাউকে সন্দেহজনক মনে হলে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর