,

ছেলেধরা সন্দেহে গণপি’টুনি, পরে জানা গেল ছিঁচকে চোর

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে আলম শেখ (৩৫) নামে এক যুবককে গণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ও মাদরাসা ছাত্ররা। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আ’টক করেছে। আটক আলম হোসেন (৩৫) গয়লা বটতলা এলাকায় আব্দুর রহিমের ছেলে। তাকে বর্তমানে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদরাসায় আলম নামে ওই যুবক জানালা দিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা তাকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকারে গ্রামবাসী ও মাদরাসার ছাত্ররা তাকে আটক করে গণপি’টুনি দেয়। খবর পেয়ে পুলিশ আ’হত অবস্থায় আলমকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের মো. আয়নাল, মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চারজনকে আ’টক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ জানান, ছেলেধরা সন্দেহে গণপি’টুনিতে আহত আলম আসলে একজন ছিঁচকে চোর ও মাদকাসক্ত। এ ঘটনায় ৪ জনকে আ’টক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর