,

বিয়ের আসরে হঠাৎ হাজির ট্রাম্প, চুম্বন করলেন কনেকে

news-image

বিয়ের আসরে হঠাৎ করেই হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে দেখে সেখানে উপস্থিত জনতা আনন্দে আত্মহারা হয়ে শোরগোল করতে থাকেন। এরই মধ্যে দু’হাত বাড়িয়ে কনেকে নিজের কাছে ডাকেন ট্রাম্প।কনে কিছুটা দৌড়ে এসে ট্রাম্পকে জড়িয়ে ধরেন। মুচকি হেসে ট্রাম্প তার সঙ্গে আলিঙ্গন করেন। এ সময় তিনি কনেকে আলতো চুম্বনও করেন। আর তার বরের সঙ্গে হাত মেলান।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে নিউজার্সির বেডমিনিস্টারে ট্রাম্পেরই একটি গলফ রিসোর্টে। সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন ট্রাম্প। পরে ওই বিয়ের আসরে অতিথি হয়ে যান।আমন্ত্রিত অতিথিরা ট্রাম্পকে পেয়ে ‘ইউএসএ ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন। আর কনে নিকোল মারি ও বর পিহে মঙ্গোলি বাঁধভাঙা খুশিতে উল্লাস করতে থাকেন।

বর কনে ট্রাম্পের দু’পাশে দাঁড়িয়ে যান ছবি তোলার জন্য। ওই সময় কনেকে আরেকবার চুম্বন করেন ট্রাম্প। ঘটনার ভিডিও ধারণ করেছেন নিকোলের চাচাতো বোন। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি পোস্ট করার পর ভাইরাল হয়ে গেছে।এর আগে ২০১৭ সালেও হঠাৎ করেই বিয়ের আসরে ঢুকে পড়েন ট্রাম্প। ওই সময়ও তিনি কনেকে জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন। সেই ঘটনাও উঠে এসেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর