,

রংপুর মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি এ বি এম সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন গতকাল মহানগরেরর ডিসি’র মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব শাফিউর রহমান শফি সহ সাবেক ও বর্তমান যুবলীগ নেতা-কর্মীগণ।

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতা-কমীগণকে উদ্দেশ্য করে জনাব শফিউর রহমান শফি বলেন, রংপুর-৩ আসনে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে কেন্দ্র থেকে যাকেই নমিনেশন দেয়া হউক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। নব নির্বাচিত সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আহ্বান করে বলেন, যুবলীগের নামে যারা সন্ত্রাস-চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে তাদের নাম আমাদের কাছে দিন, আমরা প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব, যুবলীগের তথা আওয়ামী লীগের ক্ষতি হতে দিব না।

নব্য সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বলেন, যুবলীগ নেতা-কর্মীদের যেকোন ধরণের সমস্যা সমাধানে আমরা সবসময় কাজ করে যাব। এসময় সেখানে আরো বক্তব্য রাখেন শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান চান, শহর যুবলীগের যগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবলীগের ১০ নং ওয়ার্ডের সভাপতি আমির হোসেন আমু। সংক্ষিপ্ত বক্তৃতা শেষে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডের যুবলীগের নেতা-কর্মীরা একে একে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছ জানায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর