,

লিভারের ক্ষতি করে যেসব অভ্যাস

news-image

অনলাইন সংস্করণঃ- শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো যকৃত বা লিভার। আমাদের শরীরের যত ক্ষতিকারক টক্সিন জমে থাকে, তা শরীর থেকে ছেঁকে বের করে দেয় এই লিভার। লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট হলে শরীরে জমে যাওয়া টক্সিন শরীরেই থেকে যাবে। এর ফলে শরীরের একের পর এক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করবে। তাই শরীর সুস্থ রাখতে লিভার সুস্থ রাখা অত্যন্ত জরুরি।

কিন্তু আমাদের অজান্তেই বেশ কয়েকটি অভ্যাস লিভারের মারাত্মক ক্ষতি করে চলছে। তাই সময়মতো সতর্ক না হলে, অকালেই লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। চলুন জেনে নেওয়া যাক-যে অভ্যাসগুলো আমাদের লিভারের ক্ষতি করে

১) সকালে ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ খাবার না খেয়ে থাকার অভ্যাস লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলতে থাকলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

২) অনেকেই সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পর অলসতার কারণে পায়খানা-প্রস্রাব চেপে রেখেই শুয়ে থাকেন। এই অভ্যাসও লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

৩) অতিরিক্ত পরিমাণে কাঁচা খাবার-দাবার খাওয়ার অভ্যাসও লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। যদি অতিরিক্ত পরিমাণে ফলমূল বা কাঁচা সবজি খাওয়া হয়, সে ক্ষেত্রে এগুলো হজম করাতে পরিপাকতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ পড়ে। যার প্রভাব পড়ে আমাদের লিভারের ওপরেও।

৪) দেরি করে ঘুমাতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা— দুটোই লিভারের পক্ষে ক্ষতিকর। এই অভ্যাসের ফলে হজমের নানা সমস্যাসহ শরীরের একাধিক সমস্যা সৃষ্টি হয়। ফলে লিভার মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।

৫) মাত্রাতিরিক্ত পরিমাণে ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত পরিমাণে ব্যথা কমানোর ওষুধ খেলে লিভারের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পায়। এ ছাড়াও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভার ক্ষতিগ্রস্ত হয়।

৬) অতিরিক্ত পরিমাণে মদ্যপানের অভ্যাস থাকলে অল্প বয়সে লিভার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ অ্যালকোহলের ক্ষতিকর উপাদান আমাদের লিভারের মারাত্মক ক্ষতি করে।

৭) খারাপ তেলে ভাজা কোনো খাবার বা অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস থাকলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাও হারিয়ে ফেলতে পারে।

৮) মাত্রাতিরিক্ত পরিমাণে খাওয়া-দাওয়ার অভ্যাসও লিভারের পক্ষে ক্ষতিকর। কোনো পদ খুব পছন্দ হয়েছে বলে অনেকেই দৈনন্দিনের তুলনায় অনেকটাই বেশি পরিমাণে খেয়ে ফেলেন। এর ফলে হঠাৎ করে লিভারের ওপরে বেশি চাপ পড়ে এবং লিভার হারিয়ে ফেলে তার স্বাভাবিক কর্মক্ষমতা।

৯) ক্ষতিকর রাসায়নিক রং যুক্ত যেকোনো খাবারই আমাদের লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর।কিন্তু কৃত্রিম রং বা স্বাদযুক্ত খাবারদাবার আমরা অনেকেই আমাদের অজান্তে খেয়ে থাকি। এসব খাবারদাবার নিয়মিত খাওয়ার ফলে এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ায় লিভার ক্ষতিগ্রস্ত হয়।

 

সূত্র : দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর