,

চট্টগ্রামে হচ্ছে বিশ্বের ১৩তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়

news-image

চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ। রবিবার (২১ জুলাই) দুপুর ২ টায় রেডিসন ব্লু চিটাগাং বে-ভিউতে দুটি কাজের উদ্বোধন করা হয়।

এ বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়। মেরিন ক্যাডেটদের এখান থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স’ ডিগ্রি দেয়া হবে। আর এটি বর্তমানে দেয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। সমগ্র বিশ্বে মাত্র ১২ টি মেরিটাইম বিশ্ববিদ্যালয় রয়েছে। আর সংখ্যায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ।

মেরিন ও মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চশিক্ষার জন্য এটিই হবে প্রথম এবং একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এর হাত ধরে এই এলাকায় শিক্ষা, সংস্কৃতি, ব্যবসায়-বাণিজ্যসহ নানামুখী সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত হবে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শুধু চট্টগ্রাম নয়; বাংলাদেশের ভাবমূর্তিও বিশ্বের কাছে নতুন রূপ লাভ করবে।

প্রাপ্ত তথ্যমতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় নগরীর চান্দগাঁও ওয়ার্ড কালুরঘাট ভারী শিল্প এলাকার হামিদচরে ১০৬ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে। প্রায় ৯৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্ববিদ্যালয় প্রকল্পের ডিপিপি ইতিমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে।২০২১ সালে প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। চীনের বেইজিং আরবার কনস্ট্রাকশন কোম্পানি গ্রিন টেকনোলজি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

হামিদচরের জায়গাটি বন্দরের মালিকানায় ছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র এক হাজার টাকা এক টাকা প্রতীকী মূল্যে ১০৬ দশমিক ৬৬ একর জায়গা বিশ্ববিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন সম্পন্ন হয় বলে জানা যায়।এ বিশ্ববিদ্যালয়ে নদী, উপকূলীয় ও মহাসাগরীয় আইন এবং প্রকৌশলের ওপর সাতটি অনুষদের অধীনে ৩৮টি বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে জনবল কাঠামো আবেদনের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৮৭ জন শিক্ষক নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।

তবে ২০১৩ সালে ঢাকার মিরপুর পল্লবীতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস স্থাপনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় নির্মাণে প্রকল্প সংলগ্ন খালে একটি কালভার্ট ও শিল্প এলাকার সড়কটির আধুনিকায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের কালুরঘাট ভারী শিল্প এলাকায় নির্মিতব্য বিশ্ববিদ্যালয়টিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করবে। বিভিন্ন দেশের মেরিটাইম বিষয়ে অভিজ্ঞ শিক্ষকরা এখানে ক্লাস করাবেন বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর