,

মিয়ানমার নৌবাহিনীর জাহাজে আরাকান আর্মির রকেট হা’মলা, ক্যাপ্টেনসহ নি’হত ৩

news-image

রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হা’মলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। হামলায় মিয়ানমারের এক সেনা ক্যাপ্টেনসহ তিন জন নি’হত হয়েছেন।খবর ইরাবতী, সিনহুয়া।গত শুক্রবার মাইবন নদীতে এই হা’মলার ঘটনা ঘটে। তবে সিনহুয়ার খবরে বলা হয়েছে, মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে রকেট হা’মলা চালানো হয়েছে।

সোমবার কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়না তদন্তের জন্য তিন ম’রদেহ শনিবার পৌঁছানোর কথা স্বীকার করেছেন।হাসপাতালের ওই কর্মীর তথ্যানুযায়ী খবরে বলা হয়েছে, হা’মলায় নি’হতদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩ এর একজন ক্যাপ্টেন এবং অপর দুজন দানিয়াবতী নৌঘাঁটির দুই কর্মী।কিয়াউকফাইয়ুর স্থানীয় কয়েকজন জানিয়েছেন, নি’হত ক্যাপ্টেনের নাম হলো সোয়ে হতেত অং।

আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হা’মলার কথা স্বীকার করা হয়েছে। তাদের দাবি, হা’মলায় প্রায় ১০ সেনা নি’হত হয়েছে এবং আ’হত হয়েছে আরও অন্তত ২০ জন।তবে ইরাবতীর পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায় নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাবতীর পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের কাছে ফোন করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর