,

ঢাকাই নায়ক সিয়াম যেন বলিউডের শাহরুখ-সালমান! (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। গত ১৫ জুলাই নরসিংদীর শিবপুর এলাকায় ছবির শুটিং-এ অংশ নিয়েছেন এই নায়ক। আর তাকে একনজর দেখার জন্য এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীসহ ভিড় জমিয়েছেন হাজারও মানুষ!

সিয়ামের ফেসবুকে পোস্ট করা ২ মিনিটের বেশি একটি ভিডিও থেকে এমনটা দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, শুটিংরুম থেকে বের হয়ে আসছেন চিত্রনায়ক সিয়াম। আর তাকে এক নজর দেখতে বাইরে অপেক্ষা করছে শত শত শিক্ষার্থী ও গ্রামবাসী। সিয়ামকে বেরিয়ে আসতে দেখেই শিক্ষার্থীরা হইচই শুরু করে।

তার দিয়ে ঘেরা দেয়ালের ওপার থেকে হইহুল্লোড় আর চিৎকার চেঁচামিচি করে পুরো পরিবেশ মুহূর্তে জমজমাট করে তুলে উপস্থিত জনতা। এসময় উৎসুক শিক্ষার্থী ও গ্রামবাসীর ভিড় ঠেকাতে সেখানে কয়েকজন পুলিশকেও দেখা গেছে। দৃশ্যটি দেখে মনে হয়েছে, বলিউড তারকা শাহরুখ কিংবা সালমানকে দেখার জন্য যেভাবী ভিড় করেন ভক্তরা ঠিক তেমনই হয়েছে সিয়ামের ক্ষেত্র। ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে সিয়ামের নায়িকা পরীমনি। এ ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করছেন চম্পাচ, আনন্দ খালেদ, সীমান্তসহ অনেকেই।

https://www.facebook.com/siam.ahmed.75/videos/10220414750943563/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর