,

সৌদি আরবে হা’মলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক|| সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, মঙ্গলবার ইয়েমেন থেকে আসির প্রদেশ লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে। তবে এসব ড্রোন লক্ষ্যে আ’ঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

ইয়েমেনে লড়াইরত সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, মনুষ্যবিহীন এসব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো ইয়েমেন সীমান্তের কাছে সৌদির দক্ষিণপশ্চিমের আসিরের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ছুটে আসছিল।ইরানের সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান উত্তেজনার মাঝেই গত কয়েক সপ্তাহে সৌদিতে হা’মলা বৃদ্ধি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

এক বিবৃতিতে সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, ‘সৌদির বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ব্যর্থ হামলা চেষ্টায় এটি পরিষ্কার যে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে হুথি বিদ্রোহীরা।’২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি। তারপর থেকেই দেশের বাইরে তিনি। হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হা’মলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট। সূত্র : দ্য ন্যাশনাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর