,

মশা নিয়ে রাজনীতি নয়, বাললেন সাঈদ খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এরইমধ্যে সিটি করপোরেশন নানা পদক্ষেপ হাতে নিয়েছে। তবে মশা নিয়ে রাজনীতি কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সিটি করপোরেশন প্রাঙ্গণে ডেঙ্গু বিষয়ে রোডশোর উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘মশার মধ্যে রাজনীতি কাম্য নয়।’

এর আগে গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ১৯৯৭ সালে মরণঘাতি ডেঙ্গু জ্বর আমদানি করেছে। তখন থেকে এই এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।’ ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও জানান তিনি।

মেয়র বলেন, ‘সার্বিক পরিস্থিতি, আবহাওয়ার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আশা করছি, আগামী সপ্তাহ থেকে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীর সংখ্যা কমে আসবে। ’ সিটি করপোরেশন সার্বিক শক্তি দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

মেয়র আরও বলেন, ‘নগর কর্তৃপক্ষ ডেঙ্গু মোকাবিলায় কোনো ফাঁদে পা দেবে না। কর্তৃপক্ষ সিটি করপোরেশনের সব নাগরিককে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর