,

তৃতীয় দিনেও ঢাবি অচল

news-image

ঢাবি প্রতিনিধি : সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনেও আন্দোলন এবং বিক্ষভ মিছিল চলছে। অন্যান্য দিনের মত আজও তালা ঝুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনে।

ডাকসু নেতাদের আহ্বানে সাড়া না দিয়ে অনুষদগুলোর প্রধান ফটকে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাদের আহ্বানে সাড়া না দিয়ে। আজও তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।

মঙ্গলবার ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরিক্ষা বর্জনের তৃতীয় দিন। শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ ৪ দফা দাবি মেনে নেওয়া ও লিখিত বিবৃতি দেওয়া।

গত রোববার থেকে শুরু হওয়া তাদের এই বর্জন কর্মসূচির প্রথম দিনের অচল অবস্থার পর ঢাবি প্রশাসন সাত কলেজের অধিভুক্তি কারণে উদ্ভূত সমস্যার সমাধান করার আশ্বাস দেন।

তারা বলেন, আমাদের দাবি আশ্বাস নয়, বাস্তবায়ন। আমরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করছি। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ