,

বোরকা পরলেই ১৫০ ইউরো জরিমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক–বোরকা নিষিদ্ধ হতে যাচ্ছে নেদারল্যান্ডসে। চলতি বছরের আগস্ট থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। প্রশাসন জানিয়েছে, নেদারল্যান্ডসের আইন অনুযায়ী, প্রত্যেক মানুষকে রাস্তাঘাটে মুখ দেখিয়ে চলাফেরা করতে হবে।বোরকা পরে কোন নারী রাস্তাঘাটে বের হলে বা সরকারি বাস, ট্রেনে উঠলে বা অফিসে কাজ করতে গেলে আইনভঙ্গের দায়ে ওই নারীকে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে।

নেদারল্যান্ডস সরকার স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর নির্দেশনা পাঠিয়েছে। এমনকি রাস্তাঘাটে বোরকা পরিহিত কোনও নারীকে দেখলেই তাকে যেন এ বিষয়ে নিষেধ করা হয়, তার নির্দেশও দেয়া হয়েছে। এ বিষয়টি কেউ মেনে না চললে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

শুধু নেদারল্যান্ডসেই নয়, কয়েকদিন আগে শ্রীলঙ্কা এবং তিউনিশিয়াতেও বোরকা ও নিকাব নিষিদ্ধ করেছে প্রশাসন। ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলার কারণেই প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বোরকা নিষিদ্ধ করতে আইন পাশ করা হয়েছে ফ্রান্স ও বেলজিয়ামেও। একের পর এক জঙ্গি হামলার জন্যই ওই দুই দেশে বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু হঠাৎ করেই শান্তিপূর্ণ দেশ নেদারল্যান্ডসে কেন বোরকা নিষিদ্ধ করা হলো? প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর