,

ফিল্ডিংয়ে নেমে লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ

news-image

মূল সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল হাতে প্রস্তুতির শুরুটা দুর্দান্ত করেছেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। ফলে আগে ফিল্ডিং করতে নামতে হয় বাংলাদেশকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক নিরোশান ডিকভেলার উইকেট হারায় শ্রীলঙ্কা। ওভারের তৃতীয় বলে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রুবেল হোসেন।দ্বিতীয় উইকেটে গুছিয়ে নেয়ার ইঙ্গিত দিচ্ছিলেন দানুশকা গুনাথিলাকা ও ওশাদা ফার্নান্দো। তবে সপ্তম ওভারের শেষ বলে ওশাদাকে মোসাদ্দেক সৈকতের হাতে ক্যাচ বানিয়ে সে সম্ভাবনা শেষ করে দেন রুবেল। ওশাদার ব্যাট থেকে আসে ১৪ বলে ২ রান।

পরের ওভারেই নিজের প্রথম উইকেট নেন তাসকিন আহমেদ। ইতিবাচক শুরু করা গুনাথিলাকাও ক্যাচ তুলে দেন মোসাদ্দেকের হাতে। আউট হওয়ার আগে ৫ চারের মারে ২৭ বলে ২৬ রান করেন তিনি।মাত্র ৩৬ রানেই ৩ উইকেট হারানো দলকে কক্ষে ফেরানোর লক্ষ্যে জুটি বেঁধেছেন ভানুকা রাজাপাকশে ও শেহান জয়সুরিয়া।

উল্লেখ্য, এ প্রস্তুতি ম্যাচে দুই দলেরই ১৩ জন করে খেলোয়াড় খেলতে পারবেন। তবে ব্যাটিং ও বোলিং করতে পারবেন নির্দিষ্ট ১১ জন ক্রিকেটার। বাংলাদেশের স্কোয়াডে থাকা ১৪ জনের মধ্যে কেবল ফরহাদ রেজাকে রাখা হয়নি এ ম্যাচে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর