,

পাক-ভারত আলোচনায় ট্রাম্প মধ্যস্থতা করতে চায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে পাক-ভারত সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতা করতে ওয়াশিংটনের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

পাক-ভারত উত্তেজনা প্রসঙ্গে ইমরান খান বলেন, তার দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য যেকোনো সময় নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। খবর পার্সটুডের।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাক-ভারত সম্ভাব্য আলোচনায় মধ্যস্থতা করতে ওয়াশিংটনের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

এ ছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় পুলিশের ভূমিকা পালন করতে চায় না।

ওয়াশিংটন সফররত ইমরান খান স্থানীয় সময় সোমবার রাতে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন।

এ সময় ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান পরিস্থিতি এবং পাক-ভারত উত্তেজনাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন।

ট্রাম্প আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে যথেষ্ট সাহায্য না করা এবং ওয়াশিংটনকে ধোকা দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে এসেছেন।

কিন্তু ইমরান খানের সঙ্গে সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে আমেরিকাকে একনিষ্ঠভাবে সহযোগিতা করছে।

তিনি বলেন, আমরা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বজায় রাখছি এবং ইসলামাবাদ বর্তমানে ওয়াশিংটনকে আগের চেয়ে বেশি সহযোগিতা করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর