,

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

news-image

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা শহরে দুগ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হামিদুল ইসলাম (৩০)।

পুলিশের দাবি, নিহত হামিদুল মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কোন্দলে দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়।

নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় ১২টি মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙা মোড় নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুদল মাদক ব্যাবসায়ীদের মধ্য গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাভাঙা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের মরদেহ দেখতে পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর