সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রলিচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল হাই। তিনি হালুয়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী। তিনি নিহত ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী।

সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কর্মকর্তা আবদুল হাই মারা যান।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন এএসআই আবদুল হাই। তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে তাদেরকে পেছন দিক থেকে আসা একটি ট্রলি চাপা দেয়। এতে আবদুল হাই ও তার স্ত্রী গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান আবদুল হাই।

নিহতের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস