সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মযাজক বললেন মোটা নারীরা স্বর্গে যেতে পারবে না, অতঃপর যা ঘটল (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন এক খ্রিস্টান ধর্মযাজক। এমন বক্তব্যের পরই পেছন থেকে তাকে সজোরে ধাক্কা মারেন এক স্থূলাকায় নারী। এরপর ধর্মযাজক মঞ্চ থেকে মুহূর্তেই পড়ে যান নিচে। এমনটা ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে।

জানা গেছে, ব্রাজিলের সাও পাওলোর এক চার্চে খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সে সময় সেখানে উপস্থিত ছিল প্রায় ৫০ হাজার মানুষ। মঞ্চে তখন বক্তব্য দিচ্ছিলেন ধর্মযাজক মার্সেলো রোসি। জীবিত ও মৃত সবার শান্তি কামনায় তিনি বাইবেল থেকে কিছু উদ্ধৃতিও পাঠ করেন।

সবই চলছিল স্বাভাবিক ভাবেই। তবে বিপদ হলো যখন তিনি বললেন, ‘মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না।’ এই বক্তব্য সহ্য করতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত এক মোটা নারী। ক্ষুব্ধ হয়ে যান তিনি। রোসির ওই মন্তব্যের পরেই তাকে পেছন থেকে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে নিচে পড়েন রোসি, সেই দৃশ্য ক্যামেরাবন্দিও হয়। কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ধাক্কা খাওয়ার পর রোসি জানান, তার বিশেষ আঘাত লাগেনি। শরীরের কয়েকটি জায়গায় শুধু ব্যথা রয়েছে। কোনো হাড় ভাঙেনি। গির্জার পক্ষ থেকেও জানানো হয়েছে, রোসির বিশেষ কিছু হয়নি। তিনি ভালো আছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক