,

ঝিঙের মাঝে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। ঝিঙে শুধু স্বাদে নয় গুণেও অনন্য একটি সবজি। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ রয়েছে। এটি কার্বোহাইড্রেটেরও ভালো উৎস।নিয়মিত ঝিঙে খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. ঝিঙে রক্ত দূষণ থেকে রক্ষা করে। লিভারের জন্যও এটি উপকারী। ঝিঙের রস খেলে লিভারের কর্মক্ষমতা বাড়ে। ২. ঝিঙে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে বেশ কার্যকরী। এটি শরীরের বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে।নিয়মিত ঝিঙে খেলে ত্বক ভাল থাকে। বিভিন্ন রোগজীবাণু, ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ঝিঙে।

৩. ঝিঙেতে থাকা পেপটাইড এনজাইম রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এ কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী। ৪. ঝিঙেতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। সেই সঙ্গে পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি করে খাবার হজমে সাহায্য করে এই সবজি। ৫. ঝিঙেতে খুব কম পরিমাণে ক্যালরি রয়েছে। এ কারণে এটি ওজন কমাতে সাহায্য করে । সেই সঙ্গে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। সূত্র : নিউজ এইট্টিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ