,

কাউন্সিলর তৈরিতে অনিয়মের অভিযোগে গঙ্গাচড়া আ.লীগের সম্মেলন স্থগিত

news-image

রংপুর ব্যুরো : কাউন্সিলর তৈরিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন জেলা নেতারা সম্মেলন স্থগিত করেন।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গোলাম মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, মহিলা বিষয়ক সম্পাদক রোজী রহমান প্রমুখ। ১ম অধিবেশনের সমাপ্তি শেষে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে বিকেলে ২য় অধিবেশনের শুরুতে সভাপতি পদে আলহাজ্ব রুহুল আমীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু ও গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইয়েদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ টিটুল, বুলবুল আহম্মেদ, আব্দুল আউয়াল পাভেল, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সজিবুর রহমান প্রামাণিক সজিব, এর নাম প্রস্তাব করা হয়। নাম প্রস্তাব শেষে অধিবেশন কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হয়। পুনরায় অধিবেশন শুরু হলে মঞ্চে দুই/তিনজন জেলা নেতার উপস্থিতিতে মাঠে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে কাউন্সিলর তৈরিতে অনিয়মের অভিযোগে হট্টগোল হয়। হট্টগোলের মাঝে জেলা নেতারা সম্মেলন স্থগিত করে চলে যান।

এ ব্যাপারে রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল জানান, সম্মেলনে কাউন্সিলর তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়ায় আমরা সম্মেলন স্থগিত করেছি।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি