,

শিক্ষক ব্যস্ত পাঠদানে, হাসতে হাসতে অজ্ঞান ২৫ শিক্ষার্থী

news-image

শিক্ষক ব্যস্ত ছিলেন শ্রেণিকক্ষে পাঠদানে। এমন সময় শিক্ষার্থীরা হঠাৎ করেই হাসতে শুরু করে। প্রথমে বাড়াবাড়ি মনে না হলেও, কিছুক্ষণের মধ্যে একে একে ২৫ নারী শিক্ষার্থী হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়।কুমিল্লা আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির নারী শিক্ষার্থীদের কক্ষে সোমবার (২২ জুলাই) এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, “সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার টিফিনের বিরতি শেষে পাঠদান শুরু হয়। বেলা আড়াইটায় ৮ম শ্রেণির ছাত্রীদের ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক সুধাংশু ভূষণ দাস।তিনি জানান, হঠাৎ শ্রেণিকক্ষে দুই-তিনজন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে। কাছে গিয়ে কারণ জানতে চাইলে অন্যরাও হাসতে শুরু করে। এরপর একে একে হাসতে হাসতে অসুস্থ হয়ে পড়তে থাকে শিক্ষার্থীরা। পুরো বিদ্যালয়ে এসময় আতঙ্কের সৃষ্টি হয়।”

শিক্ষকসহ অন্যান্যরা এসময় অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কল্যাণময় দেব জিৎ জানান, “অতিরিক্ত হাসির কারণে মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়ে। দুই-একজনের মধ্যে প্রথমে বিষয়টি দেখা দিলে বাকিরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর