,

তাছলিমা হ’ত্যায় গ্রে’ফতার ৪, ধরাছোঁয়ার বাইরে পি’টুনিতে নেতৃত্বদানকারী যুবক

news-image

বাড্ডায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে তাছলিমা বেগম রেনু হ’ত্যার ঘটনায় আরো একজনকে গ্রে’ফতার করেছে পুলিশ। তার নাম বাচ্চু (২৫)। এ নিয়ে চারজনকে গ্রে’ফতার করা হলো। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন গণপি’টুনিতে নেতৃত্বদানকারী যুবক।সোমবার সকালে গ্রে’ফতার বাচ্চুসহ চারজনকে রি’মান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে গ্রে’ফতার করা হয় বাপ্পী, শাহীন ও জাফরকে।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, এই চারজনের বিরুদ্ধে সাত দিনের রি’মান্ডের আবেদন করা হয়েছে। তবে গণপি’টুনির ঘটনার নেতৃত্বদানকারী হৃদয় নামে যুবককে এখনো আ’টক করা যায়নি।ওসি জানান, হৃদয় উত্তর বাড্ডায় তার বাবা হানিফ আলীর সবজির দোকানে কাজ করেন। পড়াশুনাও করেননি তিনি। এলাকায় আগে থেকে বখে যাওয়া যুবক হিসাবে পরিচিত হৃদয়।

গণপি’টুনির ভিডিওতে দেখা যায়, বাড্ডার অল্প কয়েকজন যুবকই তাছলিমাকে মা’রছে। বাকিরা দেখছে। আবার কেউ কেউ মোবাইলে ভিডিও করছে। লাঠিপেটার পর উপর্যুপরি লাথি দেওয়া হয়। তাসলিমা নিস্তেজ হয়ে পড়ে থাকলেও তাকে কাঠের দণ্ড দিয়ে পেটাতে থাকে ছবির যুবকটি। তার হা-পা, বুকের উপর পেটানো হয়। হাতে খোঁচানো হয়।গত শনিবার সকালে রাজধানীর বাড্ডায় এ ঘটনা ঘটে। ‘নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হ’ত্যা মা’মলা করেন। মা’মলায় অজ্ঞাত ৪ থেকে ৫শ জনকে আ’সামি করা হয়।

নি’হতের স্বজনরা জানিয়েছেন, লেখাপড়া শেষ করে তাছলিমা বেগম রেনু চাকরি করেছিলেন আড়ং, ব্র্যাকের মতো প্রতিষ্ঠানে, পড়িয়েছিলেন স্কুলেও। বিবাহ বিচ্ছেদের পর ঘরেই কাটাচ্ছিলেন সময়। ঘটনার দিন স্কুলে সন্তানদের ভর্তির খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রানু। সেখানে তাকে ছেলেধরা গুজবে গণ’পিটুনি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর