,

কিশোরীকে খুঁজতে গিয়ে মিলল হাজার মানুষের হাড়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৮৩ সালে নিখোঁজ ইতালিয়ান এক কিশোরীর মরদেহের অবশিষ্টাংশ খুঁজতে গিয়ে রহস্যজনকভাবে ভ্যাটিকান সিটির দুটি বধ্যভূমি থেকে মানুষের হাজারো অস্থির সন্ধান পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফরেনসিক বিশেষজ্ঞরা মাটির ভেতর চাপা দেয়া মরদেহের এসব অস্থিগুলো বের করে আনেন। ধারণা করা হচ্ছে, যেসব অস্থি পাওয়া গেছে তা কয়েক ডজন মানুষের। তবে এসব কাদের অস্থি তা এখনও শণাক্ত করতে পারেনি ভ্যাটিকান কর্তৃপক্ষ। নিখোঁজ ইতালিয়ান তরুণী ইমানুয়েলা ওরল্যান্ডির পরিবারের এক সদস্য ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন। অস্থিগুলোর পরিচয় শণাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। তবে ভ্যাটিকান কর্তৃপক্ষের একজন বলছেন, এটা বলা মুশকিল যে এই প্রক্রিয়া শেষ হতে ঠিক কত সময় লাগবে।

এদিকে নিখোঁজ ইতালিয়ান তরুণীর ভাই হুঁশিয়ার করে বলেছেন, গত শনিবার বধ্যভূমি থেকে যেসব অস্থি উদ্ধার করা হয়েছে তার মধ্যে যদি এমন কিছু থাকে, যেগুলো খুব সাম্প্রতিক সময়ের, তাহলে সেটা হবে ভ্যাটিকানের জন্য খুব বড় একটা সমস্যা। আজ থেকে ৩৬ বছর আগে ভ্যাটিকানের এক ক্লার্কের কন্যাসন্তান নিখোঁজ হওয়ার পর তার মরদেহের অবশিষ্টাংশ খোঁজ করতে গিয়ে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে উঠে এসেছে। সর্বশেষ তথ্যটি পাওয়া যায় গত ১১ জুলাই।

ওইদিন নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ওই সমাধিতে উনিশ শতকের দুজন রাজকুমারীকে সমাহিত করা হয়। কিন্তু সেখান থেকে ওরিল্যান্ড কিংবা কোনো রাজকুমারীর অস্থি পাওয়া যায়নি। তারা বলেছিল গোটা সমাধিস্থল ছিল ফাঁকা। গত সপ্তাহে ভ্যাটিকানের কর্মকর্তারা ঘোষণা দেয়, ওই সমাধিস্থল দুটিতে উনিশ শতকের শেষে এবং আজ থেকে ৬০ বছর আগে দুবার পুনঃনির্মাণকাজ চলে। যার কারণে রাজকুমারীদের অস্থির কোনো সন্ধান মেলেনি। তবে ব্যাপারটি নিয়ে রহস্যের সমাধান হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা