,

চাষের জমিতে ৬০ লাখ টাকার ‘হীরক খণ্ড’ কুড়িয়ে পেলেন কৃষক

news-image

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিনের মতোই জমিতে চাষ করার সময় হঠাৎ একটি স্বচ্ছ নুড়ি পেয়ে সন্দেহবশত সেটি নিয়ে গয়নার দোকানে পরীক্ষা করতে যান এক কৃষক। পাথরটি পরীক্ষা করেই চক্ষু চড়কগাছ দোকানের মালিকের। স্বচ্ছ পাথরটি আসলে বেশ বড়সড় একটি হিরা। বাজার মূল্য অন্তত ৬০ লাখ টাকা!

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে। রোজকার মতো চাষের জমিতে কাজ করার সময়েই হীরক খণ্ডটি খুঁজে পান ওই কৃষক। ইতিমধ্যেই ওই চাষির থেকে ১৩.৫ লাখ টাকা ও পাঁচ তোলা সোনার বিনিময়ে হিরেটি কিনেছেন এক স্থানীয় হিরা ব্যবসায়ী।

আল্লাহ বক্স নামের ওই হিরা ব্যবসায়ী জানান, হীরক খণ্ডটি কে’টে পালিশ করার পরে তার দাম প্রায় ৬০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে, হীরক খণ্ডটির আকার, রঙ বা অন্যান্য তথ্য খোলসা করেননি ওই ব্যবসায়ী।

গোটা ঘটনাটি এখনো বিশ্বা’স করতে পারছেন না ওই চাষি। তবে, অন্ধ্রপ্রদেশের এই অংশে হিরা খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও কুরনুল জে’লা ও তার আশপাশের চাষের খেত, নদীর পার থেকে হিরা খুঁজে পেয়েছেন অনেকে। হিরার খোঁজে প্রতি বছর বর্ষার সময়ে তুঙ্গভদ্রা ও হুন্ডরী নদীর আশপাশে তাঁবু করে থাকতে শুরু করেন অনেকে।

বর্ষায় ধুয়ে আসা বালি-কাদার মধ্যে হিরার খোঁজ করে সফলও হন কেউ কেউ। চলতি বছরেই ১২ জুন জন্নাগিরি গ্রামে ভেড়া চড়াতে বেরিয়ে হিরা খুঁজে পান এক ভেড়া-পালক। প্রায় ৫০ লাখ টাকা বাজার দরের সেই হিরাটি তিনি বিক্রি করেন ২০ লাখ টাকায়। -দেশ রূপান্তর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর