,

‘আল্লাহর নামে’ ছেড়ে দেয়া ষাঁড় রাতের আঁধারে জ’বাই

news-image

জেলা প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেয়া ষাঁড় রাতের আঁধারে জ’বাই করে মাংস বিক্রি করে দেয়া হয়েছে। শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি বাজারে এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানা পুলিশের এক এসআইয়ের (উপপরিদর্শক) সহযোগিতায় ষাঁড়টি জবাই করেন মো. শহিদুল ইসলাম খান নামে এক স্কুলশিক্ষক ও রঙ্গশ্রী ইউনিয়নের মেম্বার মো. বেল্লাল শিকদার। শহিদুল ইসলাম খান সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ও বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের মহিলা মেম্বার আসমা আক্তারের স্বামী।

রোববার বিকেলে ষাঁড়টি জবাইয়ের ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন মো. আমির আলী তালুকদার নামে এক ব্যক্তি। ষাঁড়টি নলছিটির চৌদ্দবুড়িয়া এলাকা থেকে তাড়িয়ে নিয়ে রাতের আঁধারে বাখরকাঠি বাজারে জবাই করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। নলছিটি থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই শহিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ থেকে জানা যায়, নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রায় ১২ বছর আগে আল্লাহর নামে একটি ষাঁড় ছেড়ে দেয়া হয়।

শনিবার রাতে বাকেরগঞ্জের তবিরকাঠি গ্রামের বাসিন্দা মো. বশির শিকদার, স্কুলশিক্ষক মো. শহিদুল ইসলাম খান, তার স্ত্রী রঙ্গশ্রী ইউনিয়নের মহিলা মেম্বার আসমা আক্তার, মেম্বার বেল্লাল শিকদারসহ ৩৫-৪০ ব্যক্তি এক লাখ ২৫ হাজার টাকা মূল্যের ষাঁড়টি তাড়া করে চৌদ্দবুড়িয়া এলাকা থেকে বাখরকাঠি বাজারে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে ষাঁড়টি জবাই করেন তারা।

বাখরকাঠি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাখরকাঠি বাজার সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ষাঁড়টির পায়ে আঘাত পায়। কিছুক্ষণ পর বাকেরগঞ্জ থানা পুলিশের এসআই মো. মাজহারুল ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার আসমা আক্তার, বেল্লাল শিকদার, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে আসেন। তারা ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা না করে মহাসড়কের পাশে ফেলে জবাই করেন। এমনকি ঘটনাটি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করা হয়নি। ভোর হওয়ার আগেই অর্ধেক মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যান তারা। বাকি অর্ধেক বিক্রি করে ৩৫ হাজার টাকা স্কুলশিক্ষক শহিদুল ইসলামের কাছে জমা রাখা হয়।

ব্যবসায়ীরা জানান, এসআই মাজহারুল ইসলাম ষাঁড়টি জবাইয়ের ব্যাপারে অতিউৎসাহী ছিলেন। তিনি ও বাকেরগঞ্জ থানার দুই কনস্টেবল ১৫ কেজি মাংস নিয়েছেন।তবে এসআই মাজহারুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেন, নাইট ডিউটি থাকার কারণে আমরা সেখানে গিয়েছিলাম। আমি কোনো মাংস নেইনি।এ ব্যাপারে স্কুলশিক্ষক শহিদুল ইসলাম বলেন, বাজার কমিটির সভাপতি হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। তবে ষাঁড় জবাইয়ের ঘটনায় আমি জড়িত না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর