,

সাভারে ছেলেধরা গুজবে দম্পতিকে গ’ণপি’টুনি

news-image

সাভারে ছেলেধরা গুজবে এক দম্পতিকে গ’ণপি’টুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে সাভার পৌরসভার গেণ্ডার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- রনি মিয়া (২২) ও তার স্ত্রী বিলকিস খাতুন (২০)। তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তারা গেণ্ডার রাজাবাড়ী এলাকার আমিনুর রহমানের বাসায় ভাড়া থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ছেলেধরা গুজবে স্থানীয় বাসিন্দারা এক দম্পতিকে মা’রধর করে। পরে তাদের রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উ’দ্ধার করে পুলিশ। পরে ওই দম্পতিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়।

তিনি আরও জানান, আ’টক ওই দম্পতি দুপুরে প্রতিবেশী ভাড়াটিয়া রুমি খাতুনের বাসায় গিয়ে তার মুখ চেপে ধরেন। এ ঘটনায় রুমি চিৎিকার করলে আশেপাশে ছেলেধরা গুজব ছড়িয়ে যায়। এসআই নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কিছুদিন করে বাসাবাড়িতে ভাড়া থাকেন তারা। পরে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের সঙ্গে সুসর্ম্পক স্থাপন করেন। একপর্যায়ে তাদের অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল নিয়ে যান তারা। এ ঘটনায় থানায় মা’মলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর