,

গঙ্গার তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তরুণ, দুঃসাহসিক উদ্ধার পুলিশের (রুদ্ধশ্বাস ভিডিও)

news-image

ভারতের হরিদ্বার জেলায় গঙ্গার স্রোত সবসময় তীব্র থাকে। সেখানে কেউ পড়ে গেলে আহত তো বটেই, মৃত্যুও হতে পারে। আর হরিদ্বারে ঘুরতে আসা হরিয়ানার বাসিন্দা বিশালের ক্ষেত্রে এরকমই হয়েছিল। পরে গেছিলেন গঙ্গায়। ভেসে যাচ্ছিলেন প্রচণ্ড স্রোতে। কিন্তু উত্তরাখণ্ডের পুলিশ অফিসার সানির তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই তরুণ।

গঙ্গায় ডুবন্ত বিশালকে উদ্ধারের সেই ভিডিও গত শনিবার নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করেছে উত্তরাখণ্ড পুলিশ। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিও।  ওই ভিডিও পোস্ট করে তারা লিখেছেন, হরিয়ানার বাসিন্দা বিশাল হরিদ্বারের কাংরা ঘাটে গোসল করতে নেমেছিলেন। তখন কোনোভাবে গঙ্গায় পড়ে যান তিনি। সাঁতার না জানায় প্রচণ্ড স্রোতে ভেসে যাচ্ছিলেন বিশাল। তখন সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ড পুলিশের তরুণ অফিসার সানি। তিনি তখনই গঙ্গায় ঝাঁপ দেন। উদ্ধার করেন ভেসে যাওয়া বিশালকে।

ভিডিওতে দেখা যায়, পানিতে পড়ে কিভাবে হাবুডুবু খাচ্ছিলেন বিশাল। সানির যেতে একটু দেরি হলেই শেষ হয়ে যেতে পারত তার জীবন। পুলিশের তৎপরতায় জীবন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তিনি।

সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর