,

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ের সাতে উঠতে চায় শ্রীলঙ্কা!

news-image

নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে র‌্যাংকিংয়ে উন্নতি ঘটাতে চায় শ্রীলঙ্কা। আগামী ২৬, ২৮ এবং ৩১ জুলাই সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বর্তমানে সপ্তম স্থানে আছে বাংলাদেশ, অষ্টম স্থানে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দল নির্বাচক কমিটির চেয়ারম্যান অশান্থা ডি মেল বলেন, ‘এই সিরিজে আমাদের মূল লক্ষ্য হবে র‌্যাংকিংয়ে আমাদের উন্নতি ঘটানো। আমরা আছি আট নম্বরে, বাংলাদেশ সাত নম্বরে। এই মুর্হূতে আমরা যেখানে আছি সেখান থেকে এক ধাপ উন্নতি ঘটাতে হলে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে হবে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য র‌্যাংকিংয়ে এক ধাপ অগ্রগতি।’

আসন্ন সিরিজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন আমরা র‌্যাংকিংয়ে পাঁচ-এর নিচে ছিলাম না। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে আমাদের অবস্থানের উন্নতি ঘটানো।’

ইংল্যান্ডের মাটিতে শেষ হওয়া বিশ্বকাপে শ্রীলঙ্কা ষষ্ঠ ও বাংলাদেশ অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। যে কারণে কোন দলই সেমিফাইনাল খেলতে পারেনি। তাই ভবিষ্যত পুনর্গঠন শুরুর জন্য আসন্ন সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সিরিজের জন্য দলের ব্যাপক পরিবর্তন এনেছে লঙ্কানরা। বিশ্বকাপের দল থেকে অনেকেই বাদ পড়েছেন, সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। অন্যদিকে এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে না সাকিব, মাশরাফি, লিটন, সাইফউদ্দিনদের মতো গুরুত্বপূর্ণ তারকাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর