,

সাদা ভাতে কাঁচা মাংসের র’ক্ত, রেষ্টুরেন্ট মালিককে কা’রাদণ্ড

news-image

ধানমণ্ডির অভিজাত রেষ্টুরেন্টগুলোর মধ্যে পিজা পাসতা ডাইং বেশ জনপ্রিয়। অনেক ভোজন রসিক এই রেষ্টুরেন্টকে রিভিউতে ১০ এ ১০ দিয়ে থাকেন। কিন্তু আজ সোমবার (২২জুলাই) ম্যাজিস্ট্রেট অভিযানের পর জানা গেলো আসল খবর।

অভিযানের সময় দেখা গেছে- কিচেনে একটি টেবিলে সাদা ভাত ফেলে রাখা হয়েছে, পাশে ছিলো কাঁচা মাংস। সেই মাংসের র’ক্ত গিয়ে মিশছে সাদা ভাতে। সেই ভাতই পরিবেশন করা হচ্ছে গেস্টদেরকে।টেবিলের উপরই স্যূপ ও চিকেন ভেজিটেবল রাখা ছিলো খোলা অবস্থায়। একটি টেবিলেই অস্বাস্থ্যকরভাবে সব ধরণের খাবার একসাথে রাখা।

আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। রেষ্টুরেন্ট মালিক রিয়াজুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কা’রাদণ্ডের আদেশ দেন তিনি। আলাপকালে তিনি বলেন, ‘আমাদের রুটিন ওয়ার্কের অংশ হিসেবে আজ ধানমণ্ডির এই রেষ্টুরেন্টিতে অভিযান পরিচালনা করি। এদের কিচেন দেখে ঘটনাস্থলে একজন আনসার সদস্য বমি করে দেয়। অভিযান পরিচালনার সময় সেখানে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী খাওয়া দাওয়া করছিলেন। তাঁরা সব শুনে কিচেন দেখে খাবার ফেলে দিয়ে চলে যান।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর