,

এক জালেই ধরা পড়লো ৫টি রিটা মাছ, দাম ১৯ হাজার টাকা

news-image

পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া সুস্বাদু পাঁচটি রিটা মাছ ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বড় আকৃতির এ রিটা মাছগুলো ধরা পড়ে। দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান জানান, শনিবার সকালে পদ্মা নদীর মাঝামাঝিতে জাল ফেলে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেসোনা এলাকার জেলে শামছু হলদার।

এ সময় তার জালে বড় আকৃতির এই ৫টি রিটা মাছ ধরা পড়ে। ৫টি রিটা মাছের ওজন ১১ কেজি ২০০ গ্রাম। জেলের কাছ থেকে মাছগুলো ১৫শ ৫০ টাকা কেজি দরে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি করেন বলে তিনি জানান। উল্লেখ্য, রিটা মাছ স্বাদু বা অল্প লবণাক্ত পানির মোহনা অঞ্চলে বাস করে। সুস্বাদু এই মাছের চাহিদা ব্যাপক। এছাড়া এর পুষ্টিগুণও অনেক। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর