,

রংপুরে বৃষ্টিতে ভিজে বানভাসীদের মাঝে আনসার ভিডিপি’র ত্রাণ বিতরণ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় বৃষ্টি উপেক্ষা করে বন্যা দুর্গতদের মাঝে রংপুর জেলা আনসার ও ভিডিপি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০ জন বানভাসী মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চিড়ে, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানি, মোমবাতি ও দিয়াশলাই।

ত্রাণ নিতে আসা আমেনা বেগম বলেন, এবারের বানের পানিতে সউগ(সব) ভাসি গেইছে(গেছে) বাবা, মোক কেউ একনা খাবার দেয় নাই। চেয়ারম্যান মেম্বর সবাইরে কাছে গেছনু। এমরায় কেবল মোর নাম নেকি(লেখি) নিছে। আজকে ম্যালাগুলা জিনিস দিছে।বৃষ্টিতে ভিজা ষাটার্ধো বৃদ্ধ আবুল হোসেন বলেন, বানের পানিত মোর ঘরের জিনিস পাতি সউগ ভাসি গেইছে। টেকার(টাকা) অভাবে কোন কিছু কিনে খাইতে পাইতেছি না। ৭ জনের সংসার মোর। যেকনা (যা) খাবার জিনিস পানু সেইখনা (সেগুলো) মুটামুটি করি খায়া থাকা ছাড়া কোন উপায় নাই।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জের পরিচালক এ কে এম জিয়াউল আলম, জেলা কমান্ড্যান্ট অফিসার জিয়াউর রহমান, কোম্পানী কমান্ডার রেজাউল ইসলাম, শিবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আনাসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক আলী আজম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর