,

আদালতে মিন্নির দুই আবেদন নামঞ্জুর

news-image

জেলা প্রতিনিধিঃ বরগুনার আলোচিত রিফাত হ’ত্যা মা’মলার প্রধান সাক্ষী ও নি’হত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে আদালতে করা দুটি আবেদন আজও নামঞ্জুর করা হয়েছে। সোমবার দুপুরে এ আবেদন দুটি নামঞ্জুর করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী।

মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত হ’ত্যা মা’মলায় আমরা মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করতে চাই। সেই আবেদন করতে হলে মিন্নির একটি স্বাক্ষর প্রয়োজন। এজন্য আমি মিন্নিকে আদালতে তলব করার আবেদন জানাই। কিন্তু এই স্বাক্ষর জেলহাজতে থাকা অবস্থায় জেলারের মাধ্যমে নেয়া সম্ভব জানিয়ে আবেদনটি নামঞ্জুর করেন আদালত।

তিনি আরও বলেন, মিন্নি অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। মিন্নির সুচিকিৎসার আবেদন জানিয়ে আদালতে আরেকটি আবেদন করেছিলাম। কিন্তু মিন্নির যেকোনো ধরনের চিকিৎসা কারা কর্তৃপক্ষ দিতে বাধ্য জানিয়ে এ আবেদনটিও নামঞ্জুর করেছেন আদালত। এর আগে গতকাল রোববার আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর