মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন : ত্রিমুখী লড়াই

news-image

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : আসন্ন্ আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকী মাত্র দুই দিন। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রতিদ্বন্ধি প্রার্থীরা। গ্রাম-গঞ্জের হাট-বাজার এমনকি ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন স্ব-স্ব প্রার্থীর কর্মী সমর্থকরা। তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে নানা কৌশল অবলম্বন করে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সাথে কথা বলে জানাগছে নৌকা, ঘোড়া ও আনারস মার্কার প্রাথীদের মধ্যে লড়াই হবে ত্রিমুখী।

বরগুনা জেলার আমতলী ইউনিয়নের ভোট গ্রহন হবে আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার। ৬ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করলেও মূলতঃ মাঠে সক্রিয় আছে ৩ জন। এরা হলেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা, স্বতন্ত্র ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি (বহিঃস্কৃত) ও বর্তমান চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা এবং আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন ফকির। এই তিন প্রার্থীর মধ্যেই হবে চুরান্ত লড়াই। শেষ মূহুর্তে প্রার্থী ও কর্মী-সমর্থকরা প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে।

পথসভা, উঠান বৈঠক ও কর্মী বৈঠক করে ভোটারদের মন জয় করার আপ্রান চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। নৌকা ও ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থীরা প্রকাশ্যে সভা-সমাবেশ করলেও আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী প্রকাশ্যে একটিও সভা সমাবেশ ও উঠান বৈঠক করেনি। তিনি কর্মী- সমর্থকদের নিয়ে ভিন্ন কৌশলে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করতেছেন। মূলত এ তিন প্রার্থীর মধ্যেই মুল প্রতিদ্বন্ধিতা হবে বলে সাধারণ ভোটাররা জানান। সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা ও মাঠ যাচাই করে দেখতেছেন এবারের নির্বাচন হবে ব্যাপক প্রতিযোগিতা মূলক। এখানে নৌকা, ঘোড়া ও আনারসের মধ্যেই ত্রিমুখী লড়াই হবে। মহিষডাঙ্গা গ্রামের মিজানুর রহমান, বশির হাওলাদার ও দুধা মেলকার বলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ মোতাহপার উদ্দিন মৃধা গত ৮ বছরে এলাকার যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতায় রক্ষায় তাকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন ভোটাররা।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ রাজ্জাক বলেন, এবার নির্বাচনে আমতলী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধা বিপুল ভোট পেয়ে জয়ী হবে। উল্টাখালী গ্রামের বাবুল মিয়া বলেন, নৌকার কোন বিকল্প নেই। এ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর জয় নিশ্চিত।
সেকান্দারখালী গ্রামের রোমেন হাওলাদার বলেন, বর্তমান চেয়ারম্যান আমতলী ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের স্বার্থে তাকেই আমরা ঘোড়া মার্কায় ভোট দেবো।
খুড়িয়ার খেয়াঘাটের হানিফ বয়াতী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আর মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আনারস মার্কার প্রার্থী জালাল উদ্দিন ফকির বিপুল ভোটে বিজয়ী হবে।
আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল আসলাম মিঠু মৃধা বলেন, জননেত্রী শেখ হানিসা আমাকে মনোনয়ন দিয়েছেন। জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার সম্মান রাখবেন।

স্বতন্ত্র চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, আমি চেয়ারম্যান হয়ে এ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি। এরই ধারাবাহিকতা রক্ষায় আগামী ২৫ জুলাই আমাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন। স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন ফকির বলেন, যদি মানুষ নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে আমি বিজয়ী হবো বলে আশা রাখি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক