সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় ঘুমিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতা নজরুলের

news-image

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গু’লি করে ‘হ’ত্যা করেছে দু’র্বৃত্তরা। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ছোট জামতলা এলাকায় দু’র্বৃত্তের গু’লিতে নি’হত হন তিনি। নিহত নজরুল ইসলাম আগরদাড়ি ইউনিয়নের কুঁচপুকুর গ্রামের মৃ’ত নেছার উদ্দিনের ছেলে ও আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

নি’হতের ছেলে পলাশ হোসেন জানান, স্থানীয় সাবেক ইউপি সদস্য তৌহিদুল ইসলামের সঙ্গে বি’রোধ ছিল তার বাবার। এই বিরোধের জের ধরেই মেম্বর তৌহিদুল ইসলাম ও তার সহযোগীরা তার বাবাকে হ’ত্যা করতে পারে বলে ধারণা করছেন।

তিনি বলেন, ‘২০১৩ সালের পর থেকে আজকের হ’ত্যাকা’ণ্ডের আগ পর্যন্ত আমাদের পরিবারের ওপর ৯ বার স’ন্ত্রাসী হা’মলা হয়েছে। ২০১৩ সালে হা’মলায় আমার চাচা সিরাজুল ইসলাম ও ভাই যুবলীগ নেতা রাসেল নি’হত হন। আমার বাবা নিরাপত্তাহীনতায় সেসময় সদর থানায় রাত্রীযাপন করতেন। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না তার।’

হ’ত্যাকা’ণ্ডের পর আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি জানান, নজরুল ইসলাম শহরের কদমতলা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ছোট জামতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পেছন থেকে গু’লি করে পালিয়ে যায়। একটি গু’লি মা’থায় ও আরেকটি গু’লি বুকে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মা’রা যান আওয়ামী লীগের এই নেতা।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নজরুল ইসলাম আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার মরদেহটি উ’দ্ধার করে ম’য়না’তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে হ’ত্যাকা’ণ্ডে জড়িতদের গ্রে’ফতার ও শনাক্তে মাঠে নেমেছে পুলিশ। কী কারণে বা কারা এ হ’ত্যাকা’ণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনও কিছু নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশের টিম মাঠে রয়েছে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান