,

বাংলাদেশের বিপক্ষে খেলেই মালিঙ্গার অবসর

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিবেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। দলটির নির্বাচকরা তাকে পুরো সিরিজ খেলার জন্য অনুরোধ করলেও মালিঙ্গা শুধু প্রথম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন মালিঙ্গা। এর আগে ২০১১ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ইনজুরির কারণে লংগার ভার্সনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে তিনি শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন লঙ্কান এই পেসার।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ছিলেন মালিঙ্গা। সাত ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন তিনি। ইংল্যান্ড বিশ্বকাপে মোট তিন ম্যাচে জয় পায় লঙ্কানরা।

ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার তৃতীয় সেরা উইকেটশিকারি বোলার হিসাবে ক্যারিয়ারের ইতি টানবেন মালিঙ্গা। বর্তমানে ২১৯টি ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩৩৫। ৫২৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন মুত্তিয়া মুরালিধরন। আর ৩৯৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন চামিন্দা ভাস।

শ্রীলঙ্কার বিশ্বকাপ পরবর্তী সিরিজটি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করে লঙ্কান বোর্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর