,

সাভারে কবিরাজের পানি পড়া খেয়ে ২ জনের মৃত্যু

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের কাউন্দিয়ায় কবিরাজের পানি পড়া খেয়ে দু’জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করেছে পুলিশ।

নিহত জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫) রাজধানীর মিরপুরের বাসিন্দা। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান জাকির ও রাশেদুল নামে দুই ব্যক্তি। এ সময় তারাসহ আরও দুইজন কবিরাজের দেয়া পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার একদিন পর গতরাতে (রোববার) চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুলের মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর