,

সাতক্ষীরায় আ.লীগের সহসভাপতি গুলি করে হত্যা

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল সদরের কুচপুকুর গ্রামের বাসিন্দা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নজরুল সোমবার সকালে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে কাসেমপুর হাজামপাড়ায় এসে মোটরসাইকেল থেকে পড়ে যান নজরুল। সেখানেই তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করে রেখেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ ও তিনি দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নজরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন।

প্রসঙ্গত, এর আগে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে বোমা মেরে হত্যা করেছিল সন্ত্রাসীরা। বছর দুয়েক আগে তার ভাইপো যুবলীগ নেতা রাসেল কবীরকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর