,

টানা দ্বিতীয় ম্যাচ হারল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতিতে টানা দ্বিতীয় ম্যাচ হারল লিভারপুল। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হারে ইংলিশ ক্লাবটি।

বাংলাদেশ সময় সোমবার (২২ জুলাই) ভোরের ম্যাচে ৩৭ মিনিটে সেভিয়াকে এগিয়ে দেন নলিতো। বাঁ দিক থেকে তার ডান পায়ের শট জালে ঢোকে।

সাত মিনিট পরই অবশ্য সমতায় ফেরে লিভারপুল। গোলটি আসে দিভোক ওরিগির কাছ থেকে। সমতা নিয়েই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই বলতে গেলে আক্রমণ-পুনঃ আক্রমণে কাটিয়েছে দুই দল। তবে গোল পায়নি কেউই। কিন্তু নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে হতাশ হয় লিভারপুল। ৯০ মিনিটে আলেহান্দ্রো পোজোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।

লিভারপুল তাদের আগের ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হেরেছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর